গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে গতকাল শুক্রবার প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। এ জন্য শুক্রবার বিকেল থেকেই নন্দনের সামনে ছিল দীর্ঘ লাইন। দর্শকের উপস্থিতি ছিল চেখে পড়ার মতো। কয়েক দিন আগেও কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ‘হাওয়া’। তখন দর্শকের উন্মাদনায় মুখরিত ছিল পুরো এলাকা। সিনেমাটি দেখার জন্য বিশাল লাইন হয়েছিল সেখানে।
ওয়েব সিরিজ ‘কারাগার’-এর পর এ বছরের আলোচিত বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তির পর থেকেই কলকাতাসহ সারা ভারতেই চঞ্চল চৌধুরীর অভিনয়ের সুনাম ছড়িয়ে পড়ে। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানসহ অনেক জনপ্রিয় তারকার সঙ্গে অতিথি হয়ে মঞ্চ শেয়ার করেন তিনি।
শুক্রবার বিকেলে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নন্দনে আসেন চঞ্চল। পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরীর কাছে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা জানতে চাওয়া হয় ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। তখন চঞ্চল বলেন, ‘প্রতিবছর বিভিন্ন চ্যানেল বা ইউটিউবে এই অনুষ্ঠানটা আমরা দেখি। এবার সশরীরে উপস্থিত থাকা আমার কাছে অত্যন্ত সম্মানজনক।’ তিনি আরও বলেন, ‘যাঁরা ওই মঞ্চে ছিলেন, তাঁদের সঙ্গে বসে থাকতে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। কারণ আমি তাঁদের তুলনায় খুবই নগণ্য। অরিজিতের মতো আমিও চেষ্টা করছিলাম, যদি একটু পেছনের সারিতে বসা যায়। বাংলাদেশে হলেও আমি তো তাই করতাম।’
দুই দিন আগেও কলকাতায় আয়োজিত ‘হাওয়া’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল চৌধুরী। কারণ, তাঁর বাবার গুরুতর অসুস্থতা। সেদিনই তাঁর বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেন চঞ্চল চৌধুরী। বাবার জন্য প্রার্থনা করে চঞ্চল লেখেন, ‘চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই!’

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। মোয়ানার সেই জাদুকরি দুনিয়া এবার জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছে। ২০১৬ সালের কালজয়ী অ্যানিমেটেড গল্পটিকে বাস্তবের ফ্রেমে নিয়ে এসেছেন পরিচালক টমাস কেল। আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’র বহুল প্রতীক্ষিত লাইভ অ্যাকশন সংস্করণ। একই দিন থেকে সিনেমা
৪ ঘণ্টা আগে
ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
১ দিন আগে