
মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, শাহরুখ খানের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ নিয়ে বিরোধিতা বাড়ছেই। ওই চলচ্চিত্রে অশ্লীলতার এবং গেরুয়া পোশাক ব্যবহারের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর পক্ষ থেকে আপত্তির পর এবার এক কট্টরপন্থী মুসলিম সংগঠন থেকে পাঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
মধ্যপ্রদেশের দ্য উলামা বোর্ডের পক্ষ থেকে ভারতজুড়ে ‘পাঠান’ সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই সংগঠনের সভাপতি সৈয়দ আনাস আলি বলেছেন, ‘সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে। শুধুমাত্র মধ্যপ্রদেশে নয় এই ছবি পুরো ভারতেই কোথাও মুক্তি দিতে দেব না।’
‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সম্মানিত পাঠানরা। শুধু পাঠানদের নয়, এই ছবিতে পুরো মুসলিম সম্প্রদায়ের মানহানি করা হয়েছে। সিনেমাটির নাম পাঠান, কিন্তু এতে নারীদের অশ্লীল নৃত্য করতে দেখা গেছে। এখানে পাঠানদের ভুলভাবে তুলে ধরা হয়েছে।’
নির্মাতাদেরকে চলচ্চিত্রটির শিরোনাম ও প্রধান চরিত্র শাহরুখ খানকে ‘চরিত্রের’ নাম পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তা না হলে এই সিনেমা আমরা ভারতে মুক্তি দিতে দেব না। প্রয়োজনে আইনি লড়াই করব এবং অভিযোগ দায়ের করব।
সিনেমাটির মুক্তি ঠেকাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়ে উলামা বোর্ডের সভাপতি বলে বলেন ‘এই বিষয়ে আমরা সেন্সর বোর্ডে লেখার সিদ্ধান্ত নিয়েছি।’
সিনেমার গানে গেরুয়া রঙের পোশাক ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্র। টুইটারে তিনি লিখেছিলেন, ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। যদি এই দৃশ্যগুলো বাতিল না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না। পাঠানের এই গানের দৃশ্যগুলো পরিচালকের নোংরা মানসিকতার পরিচয়।’
চার বছর বিরতির পর ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত পাঠান সিনেমাটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে