চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।

দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
১ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৩ ঘণ্টা আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৫ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
২১ ঘণ্টা আগে