রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই বন্ধ হওয়ার ইঙ্গিত মিলছে না। আগামী ২০২৩ সালেও যুদ্ধ বন্ধের কোনো সুখবর নেই। আসছে ২০২৩ সালের খসড়া বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য মোট বাজেটের ৩০ শতাংশেরও বেশি অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে রাশিয়া।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের খসড়া বাজেটে ‘প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইন প্রয়োগের’ জন্য ১৪৩ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া যে পরিমাণ বরাদ্দ রেখেছিল আগামী ২০২৩ সালের খসড়া বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য বরাদ্দ বেশি রাখা হয়েছে।
যুক্তরাজ্যের নিয়মিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের ব্যয় বাড়াতে গিয়ে অন্যান্য খাত সামলাতে হিমশিম খাবে রাশিয়া। এতে দেশটির ওপর ক্রমবর্ধমান চাপ বাড়বে।
উল্লেখ্য, ইউক্রেনের ভূখণ্ডে এখনো হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলায় ইউক্রেনের বন্দর শহর ওদেসায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওদেসা ও আশপাশের অঞ্চলে ১৫ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ নেই। বর্তমান পরিস্থিতিকে তিনি খুব কঠিন বলে বর্ণনা করেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে