দক্ষিণ আমেরিকার দেশ চিলির একটি ঘুমন্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। সেই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত শুরু হয়েছে লাভা উদ্গীরণ। গোটা এলাকা ছেয়ে গেছে ধোঁয়ায়। লাভা উদ্গিরণের ফলে আকাশের দিকে ২০ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছে ধোঁয়া-ছাই।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, দেশটির আন্দিস পর্বতমালা অংশে লাসকার আগ্নেয়গিরি জেগে উঠেছে শনিবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে। সেই থেকে অনর্গল লাভা ও ছাই উদ্গীরণ চলছে। আকাশে ২০ হাজার ফুট উঁচু পর্যন্ত পৌঁছে যাচ্ছে ধোঁয়া ও গ্যাস। এ ছাড়া মৃদু কম্পন হচ্ছে আশপাশের এলাকায়।
চিলির ন্যাশনাল জিয়োলজি অ্যান্ড মাইনিং সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ মৃদু ভূকম্পনের পর শুরু হয় অগ্ন্যুৎপাত। উদ্ভূত পরিস্থিতিতে গোটা এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়। আগ্নেয়গিরির আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। এমনকি উড়োজাহাজগুলোকে ওই এলাকার আকাশসীমা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
শেষবার লাসকারের পূর্ণ উদ্গিরণ হয়েছিল ১৯৯৩ সালে। এরপর ২০০৬ এবং ২০১৫ সালেও জেগে ওঠার ইঙ্গিত মিলেছিল। তবে সেবার পূর্ণমাত্রায় উদ্গিরণ হয়নি। কিন্তু এবার বিজ্ঞানীরা মনে করছেন, লাসকার ভয়াবহ রূপ নিতে পারে। যদিও এখনো পর্যন্ত বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বিজ্ঞানীরা লাসকারের সবচেয়ে নিকটবর্তী শহর তালাব্রেতে অবস্থান করছেন। আগ্নেয়গিরি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বসেই চলছে পর্যবেক্ষণ। এই আগ্নেয়গিরি সমুদ্রতল থেকে ৫ হাজার ৫৯২ মিটার উঁচুতে। প্রতিবছরই আন্দিস পর্বতমালার এই অংশে ভিড় জমান দেশ-বিদেশের বহু মানুষ। বিশেষ করে আগ্নেয়গিরি থেকে ৭০ কিলোমিটার দূরের স্যান পেদ্রো অ্যাটাকামা এলাকাটি মরুভূমি, সাগর ও পাহাড়বেষ্টিত হওয়ায় পর্যটকদের অনেক বেশি আকৃষ্ট করে থাকে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
২১ মিনিট আগে
জাপানের ওকিনাওয়ায় একটি হোটেলে নারীর মরদেহ উদ্ধারের পর হত্যার সন্দেহে এক মার্কিন নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৪ মিনিট আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
২ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে