এবার ভারতে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এ বছরের সবচেয়ে ব্যবসা সফল বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’। বাংলাদেশের বিজয় দিন ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে এবং ভারতজুড়ে ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
সংবাদটি গতকাল রাতে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ছবিটির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটারে শেয়ার করা ছবিটির মুক্তির ঘোষণার স্ক্রিনশট শেয়ার করে নির্মাতা লিখেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে।’
আজকের পত্রিকাকে মেজবাউর রহমান সুমন জানান, বাংলা চলচ্চিত্রের জন্য এটি একটি বড় সু–সংবাদ। কয়েক দিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ‘হাওয়া’। দর্শকদের উপচে পড়া ভিড় আমাদের উদ্বেলিত করেছে। সেখানে ছবিটি দেখতে না পেয়ে অনেক দর্শক হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। এবার আশা করি সবাই কলকাতা সহ পুরো ভারতে ছবিটি দেখতে পারবেন।
কয়েক দিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ‘হাওয়া’। কয়েক কিলোমিটার লাইন পড়েছিল নন্দনের সামনে। দর্শকের এই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
‘হাওয়া’ সিনেমাটি এবারের ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বেষ্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।
এ সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে