পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশে যোগদানের সময়ে সন্ত্রাসী হামলার শিকার হন শাহজাহান খান। তাঁর দুটি কিডনি অকেজো হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে আনা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শাহজাহান খানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে শাহজাহান খানের মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘চলমান আন্দোলনে এরই মধ্যে বিএনপির ৭ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, ২ জন্য প্রাণ হারিয়েছেন আওয়ামী নির্যাতনে। আর আজ তাদের নির্যাতনে শাহজাহান খান প্রাণ হারালেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে শাহজাহান খানদের রক্তের ঋণ শোধ হবে।’
এ সময় শাহজাহান খননের মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক, রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনাও জানান বিএনপি মহাসচিব।

বাজেটের ওপর প্রণয়ন করা বই সবাই পড়েন না উল্লেখ করে পাবনা-১ আসনের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, ‘এই ডকুমেন্ট আমরা পড়িও না, পড়ার প্রয়োজনও অনুভব করি না। কারণ, এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্ট্যাম্পের।’
১ ঘণ্টা আগে
এক-এগারোর সময় নিজের ওপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নেবেন না—বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের কথা উল্লেখ করে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার ওই নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছেন।
১ ঘণ্টা আগে
সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি...
২ ঘণ্টা আগে
জামায়াত সমর্থক ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। সেই সঙ্গে বর্তমান সরকারের গত চার মাসে তাঁদের সবগুলো নথি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে