
বাজারে চালের সরবরাহে কোনো সংকট নেই। আমন ধানের ভরা মৌসুম। ফলে চাহিদাও তুলনামূলক কম। এরপরও কেন দাম বাড়ছে, তা বুঝতে পারছেন না চাল ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুরের চালের বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সন্ধ্যায় চাল বাজারে আকমল হোসেন নামে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘চাল বেচা হয় না, তারপরও দাম বাড়ছে কেন, কিছুই বুঝতে পারছি না।’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪০০ টাকার চাল বিক্রি করেছেন তিনি।
অপর ব্যবসায়ী ব্রোজেন সরকার বলেন, ‘চাল কেনার মানুষ নেই। অথচ আড়তে চালের দাম বাড়ানো হয়েছে।’ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ হাজার টাকার চাল বিক্রি করেছেন। আরেক ব্যবসায়ী বালা মিয়া জানান, ২৮ জাতের চিকন চাল প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রঞ্জিত জাতের মোটা চাল ৬০ ও স্বর্ণা মোটা চাল ৫০ টাকা দরে বেচাকেনা চলছে।
বালা মিয়া বলেন, ‘হাইব্রিড চালের ভাত কেউ খেতে চায় না। এরপরও হাইব্রিড চাল বাজারে পাওয়া যায় না।’ তিনি প্রশ্ন করেন, এসব হাইব্রিড চাল যায় কোথায়?
চালের মূল্যবৃদ্ধি নিয়ে খুচরা চাল ব্যবসায়ীরাও ক্ষুব্ধ। কারণ, চালের চাহিদা নেই অথচ ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। এটা নিঃসন্দেহে বড় বড় ব্যবসায়ী ও মজুতদারদের কারসাজি বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা।
জাসদের উপজেলা সম্পাদক আইনুল কবীর লিটন বলেন, ‘হাইব্রিড মোটা চাল কাটিং করে বেশি দরে বিক্রি করা হচ্ছে। আসলে সঠিক মনিটরিং ও ব্যবসায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে না পারায় ভোগ্যপণ্যের দাম নিয়ে তুঘলকি কারবার চলছে।’

গাজীপুরের কালীগঞ্জে মাথায় কলার ছড়া নিয়ে বাজারে যাওয়ার সময় শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন...
৩০ মিনিট আগে
আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। নিচে গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন দর্শকেরা। সামনে জলচৌকিতে বসেছেন একজন পাঠক। হারিকেন আর কুপির বাতির আলোয় তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নীরবতা। আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।
২ ঘণ্টা আগে
ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী।
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের সময় হাইড্রলিক ট্রলির জ্যাক ভেঙে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে