কয়েক ঘণ্টা পর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুই হবে কিনা ফিক্সিং করে, যেখানে উদ্বোধনী ম্যাচ পাতানোর জন্য খরচ হয়েছে ৭৬ কোটি টাকা।
উদ্বোধনী ম্যাচ পাতানো নিয়ে অভিযোগ তুলেছেন কৌশলী রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বাহা। তাঁর ভাষ্যমতে, প্রথম ম্যাচ ইকুয়েডর ১-০ গোলে কাতারের কাছে হেরে যাবে। যেখানে প্রথমার্ধ হবে গোলশূন্য। টুইটারে তাহা লিখেছেন, ‘ইকুয়েডরের আট ফুটবলারকে এরই মধ্যে ৭.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৬ কোটি ২০ লাখ টাকা) ঘুষ দিয়েছে কাতার। ম্যাচটিতে ইকুয়েডর ১-০ গোলে হারবে। আর একমাত্র গোলটি হবে দ্বিতীয়ার্ধে। কাতারের পাঁচজন এবং ইকুয়েডরের বেশ কয়েকজন এ খবর নিশ্চিত করেছেন। আমরা চাই খবরটি যেন মিথ্যা হয়। ফিফার দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববাসীর প্রতিবাদ করা উচিত।’
কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক অবশ্য অনেক দিন ধরেই। যেদিন থেকে আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই বিতর্ক ডালপালা মেলা শুরু করেছে। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ শুরু হলেও এবারের বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। যে কারণে অনেকে কাতার বিশ্বকাপকে ‘শীতকালীন বিশ্বকাপ’ বলছেন। তাছাড়া বিশ্বকাপের আটটি স্টেডিয়াম তৈরি করতে গিয়ে প্রবাসী সাড়ে ৬ হাজার শ্রমিকের মৃত্যু, শ্রমিকদের মানবাধিকার ইস্যু, সমকামিতা, শেষ মুহূর্তে এসে বিয়ার নিষিদ্ধসহ আরও অনেক ঘটনায় এবারের টুর্নামেন্ট ঘিরে চলছে অনেক সমালোচনা।
আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৯ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে