কিংবদন্তি ভারতীয় অভিনেতা কমল হাসানের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সম্প্রতি ‘কেএইচ–২৩৩’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক এইচ বিনোথ। সেই সিনেমাতেই দেখা যাবে এ দুই জনপ্রিয় অভিনেতাকে। বিনোদন ও লাইফস্টাইল-বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কমল হাসানের দুর্দান্ত কিছু সিনেমা রয়েছে। তিনি তাঁর অভিনয়জীবনের ২৩৩তম চলচ্চিত্রটি করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা এইচ বিনোথের সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রযোজক উদয়নিধি স্টালিন নিশ্চিত করেছেন, কমল হাসান তাঁর ২৩৩তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কেএইচ–২৩৩ ’। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
পিংক ভিলা আরও জানিয়েছে, এই চলচ্চিত্রে কমল হাসানের সঙ্গে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এর আগে এ দুই অভিনেতা ‘বিক্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘বিক্রমে’ তাঁদের অভিনয় দিয়ে লাখ লাখ দর্শকের হৃদয় জয় করেছেন। এই জুটি বিক্রম সিক্যুয়েলের জন্যও পুনরায় একত্রিত হবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৪ সালে এর শুটিং হওয়ার কথা রয়েছে।
কমল হাসান এখন ম্যাভেরিক এস শঙ্করের পরিচালনায় তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লাইকা প্রোডাকশন প্রযোজিত চলচ্চিত্রটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কমল হাসানই একমাত্র ব্যক্তি, যাঁর সিনেমা সবচেয়ে বেশিবার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে’ সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় সিনেমাজগতে অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয় এবং ২০১৪ সালে তিনি ‘পদ্ম ভূষণ’ সম্মাননা পান। তিনি এ পর্যন্ত ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, তবে শেষবার পুরস্কার জয়ের পর তাঁকে যাতে আর এই পুরস্কার না দেওয়া হয়, উদ্যোক্তাদের কাছে সেই অনুরোধ জানান কমল হাসান।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে