কিশোরগঞ্জে মির্জা কাউসার (২৮) নামে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খড়মপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
মির্জা কাউসার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক এবং জেলার বাজিতপুর উপজেলার উজানচর এলাকার আব্দুল হেকিমের ছেলে।
মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসারের সঙ্গে কারও শত্রুতা বা ঝামেলা নেই। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিয়ে এসেছি, এখন থানায় অভিযোগ দায়ের করব।’
জানা গেছে, সহকর্মী ডা. সুমন মিয়ার সামনেই শনিবার সন্ধ্যা ৭টার দিকে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ডা. মির্জা কাউসারকে।
ডা. সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘মাইক্রোতে থাকা পাঁচজন প্রথমে মেডিক্স কোচিং সেন্টারে এসে জানতে চায় কোচিংয়ের পরিচালক কে? পরে অফিসরুমে ঢুকে কাউসারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই তাঁকে নিয়ে নিচে নেমে যায়। তখন আমি পাশের কক্ষে ছিলাম। বের হয়ে আমিও নিচে যাই। এ সময় গাড়িতে আরও দুজন বসে ছিল। তখন তাদের একজন ওপরে যাওয়া একজনকে জিজ্ঞেস করে, এটাই কাউসার কি না। পরে হ্যাঁ সূচক উত্তর পেয়েই কাউসারকে মাইক্রোতে তুলে নেওয়া হয়। এ সময় গাড়ির ভেতর থেকে কাউসার আমাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা একজন নেমে আমার ফোন কেড়ে নেয়।’
ফোনটি কেড়ে নেওয়ার পর রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সেটি অন ছিল বলে জানান ডা. সুমন।
মেডিক্স কোচিং সেন্টারের অফিস সহকারী মানিক বলেন, ‘অফিসের নিচে দুটি মাইক্রোবাস ছিল। একটি কালো, আরেকটি সিলভার রঙের। পরে আমি গাড়ি দুটির পিছু নিই একটি মোটরসাইকেল নিয়ে। জেলখানা মোড় ও বেইলি ব্রিজের মাঝামাঝি অন্ধকারের মধ্যে দেখতে পাই একটা লোক গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে করে বড়পুলের দিকে যাচ্ছে। দুটি গাড়িই বিন্নাটি দিয়ে পাকুন্দিয়ার দিকে যায়। পরে আর গাড়ি দুটি দেখতে পাইনি।’
সমবায় মার্কেটের ফকির স্টোরের মালিক জীবন ও হাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হাবিব বলেন, ‘কোনো ধরনের চিৎকার-চেঁচামেচি শুনতে পাইনি। এমন কোনো ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। তবে এক মহিলার কান্না শুনে ঘটনা জানতে পারি।’
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। আমরা এ বিষয়ে তৎপর। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

সাভারের হাইওয়ে থানা-পুলিশের ওপর অটোরিকশাচালকদের হামলায় এক এসআই ও কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগে
ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের নতুন ভবনের তিনতলার একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তোলে। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
৪৪ মিনিট আগে
নরসিংদীর বেলাবো উপজেলায় ২২ বছর পর গঠিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয়ের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বেলাবো বাজারের কলেজ রোডে এই বিক্ষোভ...
১ ঘণ্টা আগে