ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ইনস্টাগ্রামে পোস্ট করা সানিয়ার একটি ছবি। ছেলে ইজহানের সঙ্গে পোস্ট করা ছবিটির ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘সেই মুহূর্তগুলো যা আমাকে কঠিন দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।’
সানিয়ার মির্জার এই পোস্টের পর তাঁর ভক্তরা ধরে নিয়েছেন, সানিয়া-শোয়েব দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে শোয়েব কিংবা সানিয়া কেউই তাঁদের বিচ্ছেদের খবর এখনো জানাননি। ভারতীয় গণমাধ্যম ইয়ন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদের ঘোষণা আসতে পারে আইনি সমস্যা মেটানোর পর। এটি গোপন সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু আইনি জটিলতা রয়েছে। সেই সব জটিলতা মেটানোর পর এই জনপ্রিয় দম্পতি তাঁদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। সূত্রটি বলেছে, বিভিন্ন শো-সংক্রান্ত চুক্তি থাকার ফলে এই দম্পতি এখনই বিবাহবিচ্ছেদের গুজব বিষয়ে মুখ খুলছেন না।
এর আগেও বেশ কয়েকবার সানিয়া-শোয়েব সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছিল বলেও জিও নিউজের সূত্রটি জানিয়েছে। পাকিস্তানের এই অন্যতম গণমাধ্যম বলেছে, বিচ্ছেদের পর তাঁরা দুজনেই সন্তান ইজহান মির্জা মালিকের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এক যুগ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। তাঁরা দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি। ২০১৮ সালে ইজহান নামে তাঁদের ছেলে সন্তানের জন্ম হয়। সম্প্রতি সানিয়া ও শোয়েব আলাদাভাবে বসবাস করছেন।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
৩৪ মিনিট আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে