‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগটা যেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই মানানসই। এই দল সম্পর্কে আগে থেকে অনুমান করা খুবই কঠিন। এবারের বিশ্বকাপেই এই দলটি টুর্নামেন্টের হিসেব থেকে প্রথমে বাতিলের খাতায় চলে গিয়েছিল। তারপর সেখান থেকে অবিশ্বাস্যভাবে চলে যায় সেমিফাইনালে। ম্যাথ্যু হেইডেনের মতে, এই পাকিস্তান হচ্ছে সমীহ-জাগানিয়া দল।
মেলবোর্নে ভারতের বিপক্ষে ৪ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে হেরে যায় পাকিস্তান। এখান থেকেই মূলত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো শুরু। পার্থে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় বাবর আজমের দল। এরপর সিডনিতে দক্ষিণ আফ্রিকাকে ডিএলএস মেথডে ৩৩ রানে হারায় পাকিস্তান। তারপরও পাকিস্তানের সেমিফাইনাল খেলা নিশ্চিত ছিল না। মূলত পাকিস্তানকে সুখবর দেয় নেদারল্যান্ডস। অ্যাডিলেডে গতকাল দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় ডাচরা। এরপর একই মাঠে অলিখিত ‘কোয়ার্টার ফাইনালে’ বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটেন বাবররা।
৯ নভেম্বর সিডনিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান।তার আগে যেন একরকম হুঁশিয়ারি দিলেন হেইডেন। পাকিস্তানের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের উদ্দেশ্যে হেইডেন বলেন, ‘সবাই মনে রাখবেন, আমরা বিপজ্জনক দল এবং সবাই এটার প্রশংসা করবেন।যখনই পাকিস্তান খোলস ছেড়ে বেরিয়ে আসে, তখনই প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে যায়।এই মুহূর্তে কোনো দল আমাদের মোকাবেলা করতে চায় না।কেউই না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা দল হচ্ছে পাকিস্তান। শ্রীলঙ্কা খেলেছে ৫১ ম্যাচ এবং পাকিস্তান খেলেছে ৪৫ ম্যাচ।পাকিস্তান জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৭ ম্যাচ এবং এক ম্যাচে কোনো ফলাফল হয়নি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। আর ২০০৭ বিশ্বকাপে হয়েছিল রানারআপ। ছয়বার সেমিফাইনাল খেলা দল হচ্ছে পাকিস্তান।

মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বাঁ পায়ের জাদুতে শুধু গোলের পর গোল করে রেকর্ড ভেঙেচূড়ে দেওয়াই নয়। ৩৯ ছুঁইছুঁই মেসি যেভাবে খেলছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। গত রাতে যেভাবে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা মেসি বলেই সম্ভব। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে নিয়ে কথা বলতে
৪৪ মিনিট আগে
আর্জেন্টিনার আরও এক ম্যাচ। আবারও লাইমলাইট লিওনেল মেসির ওপর। ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তছনছ করে দিয়েছেন অসংখ্য রেকর্ড। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক মাধ্যম—সব জায়গাতেই চলছে তাঁর বন্দনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জ্লাতান ইবরাহিম
১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার বড় অংশজুড়েই থাকে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের চিরায়ত তর্ক। আগে তর্ক-বিতর্ক সাধারণত সীমাবদ্ধ থাকত চায়ের কাপে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এখন ট্রল, ব্যঙ্গ-রসিকতার ধরন বদলে গেছে। রিলস, ভিডিও, ফটোকার্ড, স্ট্যাটাসে চলে সব ‘আক্রমণ’।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড—গত রাত থেকে এ কী শুরু করেছেন তাঁরা! একজনের যেখানে শেষ আরেকজনের সেখানে শুরু। ২ সংখ্যাটিই তিন জনকে মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে। মেসি, এমবাপ্পের পর হালান্ডের পায়ের জাদুও দেখেছেন কোটি কোটি ফুটবলপ্রেমী।
৩ ঘণ্টা আগে