
নিজের যোগ্যতার ওপরে বিশ্বাস রেখেই ৪০তম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন মং ওয়াই সিং। ক্যাডার হতে না পারলেও নন ক্যাডার লিস্টে নাম এসেছিল তাঁর। এর পরও চাকরির জন্য লড়তে হচ্ছে তাকে। সরকারি কর্ম কমিশন অফিসের সামনের ফুটপাতে বসে স্লোগান দিয়ে বলতে হচ্ছে, নিজের যোগ্যতায় পাওয়া চাকরি বুঝিয়ে দেওয়ার কথা।
আজ সোমবার সকাল ১০টা থেকে পিএসসির সামনে ছয় দফা দাবি আদায়ে স্লোগান দিতে দেখা যায় চাকরিপ্রত্যাশীদের।
মং ওয়াই সিং বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনের পর আমরাও মেনে নিয়েছিলাম যোগ্যতা থাকলে আমরা কোথাও আটকাব না। নিজের যোগ্যতা প্রমাণ করেই লেখাপড়া, চাকরি করব আমরা। এই বিশ্বাস নিয়েই পরীক্ষা দিয়েছিলাম, আর এখন আন্দোলনে নামতে হচ্ছে সেই চাকরির জন্য। পরীক্ষা পেছানো, ভাইভার তারিখ বদলানো, রেজাল্ট পেছানো সব মেনে নিয়ে এত দিন বসেছিলাম।’
মং বলেন, ‘আমার গোটা পরিবার আমার দিকে তাকিয়ে। আজকে পাঁচটা বছর আমি এই এক নিশ্চিত চাকরির জন্য বসে আছি। এটা আমার প্রাপ্য ছিল, আমি কীভাবে বুঝব এই চাকরি আমাকে দেওয়া হবে না।’
কেউ এসেছেন বাবার সঙ্গে, কারও মা ফুটপাতে বসেছেন ছেলেমেয়েদের সঙ্গে, কোনো চাকরিপ্রত্যাশীর কোলে ছোট বাচ্চা, কেউ নৃগোষ্ঠীর সদস্য। কারও সরকারি চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। কেউ এখনো কোনো বেসরকারি বা অন্য কোথাও কাজে ঢোকেননি, কেউ সংসারের একমাত্র ব্যক্তি, যার চাকরির আশায় বসে আছে পুরো পরিবার।
তাদের সবার দাবি, যোগ্যতার প্রমাণ দিয়েও মিলছে না ৪০তম বিসিএস উত্তীর্ণ নন ক্যাডারদের চাকরি। তাই তারা পূর্বের নিয়ম বহাল রেখে সরকারি কর্ম কমিশনের কাছে নিয়োগের দাবি জানান।
পিএসসির সামনের অবস্থান কর্মসূচিতে আজ আন্দোলনকারীরা সবাই একটি বিশেষ মুখোশ পরেছেন। চাকরি প্রত্যাশী রাকিবুল হাসান জানান, ‘আমাদের সঙ্গে কেউ কথা বলছে না। প্রশাসন থেকে যদি কিছুটা আশ্বাস, ভরসা পেতাম যে আমাদের পদ দেওয়া হবে তাহলে আমরা চলে যেতাম। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলছেন না। পিএসসি থেকে লিখিতভাবে চাকরি দেওয়ার বিষয়ে জানানো হলে তারা আন্দোলন থামাবেন বলে জানান রাকিবুল।’
আন্দোলনকারীদের অনেকেরই দাবি, সরকার বিরোধী কিছু লোকজন এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত, যারা চায় একটা বিশৃঙ্খলা হোক।
একজন আন্দোলনকারী বলেন, ‘আমাদের প্রাপ্য চাকরি আমাদের না দিলে আমরা আন্দোলন করব- এটাই স্বাভাবিক। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের দাবি আদায় করতে চাচ্ছি। কিন্তু এর একটা প্রভাব কি শিক্ষা খাতে বা তরুণদের মধ্যে পড়বে না? তারা কি ভাববে না, সরকারি চাকরির জন্য এত পড়ে কি লাভ? যে কোনো সময়ে যে কোনো সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে।’
এর ফলে সরকারি চাকরিবিমুখতা বাড়তে পারে বলে মনে করেন উপস্থিত অনেকেই।
গত ৩০ অক্টোবর রোববার থেকে শুরু করে ৩ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিন পিএসসির সামনে লাগাতার অবস্থান করেও পিএসসি থেকে কোনো আশানুরূপ বক্তব্য পায়নি চাকরি প্রত্যাশীরা।
তাই ৬ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে পিএসসির সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। সেই কর্মসূচিরই দ্বিতীয় দিন আজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ২৫ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর প্রশাসনের তদন্তে জানা গেছে, বিদ্যালয়ের পাশের ধানখেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
৩ মিনিট আগে
মাদকসেবন দেখে ফেলায় শিশুর পায়ুপথে ব্রাশের হাতল ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছরের ওই শিশুকে স্থানীয় একটি মসজিদের ছাদে নিয়ে নির্যাতন করা হয়। শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার আবদুল খালেক (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক বছর বয়সী এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে