প্রথম সিজনে ভালোই খেল দেখিয়েছে হইচইয়ের সিরিজ ‘কারাগার’। ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দর্শকদের তাই অপেক্ষা ছিল, কবে আসবে দ্বিতীয় সিজন! কবে খুলবে সব রহস্যের গিঁট! অবশেষে সেই ঘোষণা এল।
‘কারাগার’-এর প্রথম সিজনের একেবারে শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি। সিজনের শুরুতে তাকে পাওয়া গিয়েছিল একটি পরিত্যক্ত সেলের বন্ধ কামরায়। কীভাবে সেখানে এল সে, তা নিয়ে সবার ভেতরে ছিল চরম কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই তাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না।
কিন্তু গল্প ঘুরে যায় শেষ দৃশ্যে এসে। শোনা যায় চঞ্চলের কণ্ঠ। বোঝা যায়, সে বোবা নয়। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কারাগারে এসেছে সে। কী সেই উদ্দেশ্য, সেটি জানা যাবে পরের সিজনে। দ্বিতীয় সিজনের ঘোষণাটি দিতেও রহস্যের আশ্রয় নিল হইচই।
ঘটনা হচ্ছে, গত শুক্রবার হইচইতে এসেছে অমিতাভ রেজা পরিচালিত আরেক ওয়েব সিরিজ ‘বোধ’। এই সিরিজের মাধ্যমেই ‘কারাগার পার্ট ২’ মুক্তির তারিখ জানানো হয়েছে। কীভাবে? ‘বোধ’-এর শেষ পর্বের একেবারে শেষ, এন্ড টাইটেল ওঠার আগেই কালো পর্দায় ভেসে উঠল ঘোষণাটি—‘কারাগার পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর ২০২২’। যেন একটি ঘটনার সূত্র ধরে অন্য ঘটনার সন্ধান।
তুমুল আলোচিত সিরিজটির দ্বিতীয় ও শেষ পর্ব ডিসেম্বরে আসবে, এ খবর আগেই জানিয়েছিল হইচই। এবার জানা গেল মুক্তির তারিখ। সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
৩ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১৩ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১৩ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১৩ ঘণ্টা আগে