জেলখানায় মশার কামড়ে রীতিমতো অতিষ্ঠ ইজাজ লাকদাওয়ালা নামের ভারতের এক শীর্ষ সন্ত্রাসী। মশার কামড় থেকে বাঁচতে তিনি আদালতে মশারি ব্যবহারের অনুমতি চেয়েছেন। প্রমাণ স্বরূপ আদালতে নিয়ে গেছেন প্লাস্টিকের বোতল ভর্তি মরা মশা! তবে আদালতে তাঁর চাওয়া গৃহীত হয়নি।
আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্লাস্টিকের বোতল ভর্তি মরা মশা নিয়ে আদালতে উপস্থিত হন লাকদাওয়ালা। মশারি চেয়ে করেন আবেদন। তিনি জানান, প্রতিদিনই বন্দীদের মশার উৎপাতে ভুগতে হয়। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। আদালত আবেদন খারিজ করে লাকদাওয়ালাকে মশা নিরোধক ক্রিম ব্যবহারের পরামর্শ দেয়। জেল কর্তৃপক্ষকে মশা তাড়ানোর জন্য সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
লাকদাওয়ালা একসময় পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি মুম্বাইয়ের তালোজা কারাগারে বন্দী।
মশারি চেয়ে করা আবেদনে লাকদাওয়ালা উল্লেখ করেন, ২০২০ সালে যখন তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন একটি মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু চলতি বছরের মে মাসে কারা কর্তৃপক্ষ নিরাপত্তার উদ্বেগের কারণে মশারিটি জব্দ করে নেয়।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাকদাওয়ালার মতো আরও বেশ কয়েকজন কারাবন্দী একই ধরনের আবেদন করেছেন। এর মধ্যে কয়েকজনকে অনুমতি দেওয়া হয়েছে এবং বাকিদের আবেদন খারিজ করা হয়েছে। গ্যাংস্টার ডিকে রাওকে মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এলগার পরিষদের সঙ্গে মাও যোগের অভিযোগে বন্দীদের ক্ষেত্রে মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাকটিভিস্ট গৌতম নভলাখাও মশারি চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনটি এখনো মুলতবি রয়েছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
৭ ঘণ্টা আগে
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘রেয়ার আর্থ’ বা বিরল মাটির খনিজ নিয়ে ইরানের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াচ্ছে চীন। চলতি বছরের যৌথ কর্মসূচিতে বিরল খনিজ অনুসন্ধান ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত করেছে চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফসি) ও ইরান...
৯ ঘণ্টা আগে
‘ইজাক এল দোর, ইয়া ডক্টর’—এবার তোমার পালা, ডাক্তার! সেই ডাক্তারের ‘পালা’ অবশেষে এসেছে বটে, তবে তিনি আর সিরিয়ার রাজধানী দামেস্কে নেই। মৃত্যুদণ্ড নিয়ে সেই ‘ডাক্তার’ এখনো নিরাপদে ঘুমাচ্ছেন ভ্লাদিমির পুতিনের রাশিয়ায়...
৯ ঘণ্টা আগে
উড়ন্ত অবস্থায় একটি বিমানের হঠাৎ করেই প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসার ঘটনার পর এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব পাইলটের ড্রাগ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগে