বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এক বিশ্ব সুন্দরী প্রতিযোগী। প্রাক্তন মিস বার্বাডোজ লেইলানি ম্যাককনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন কারচুপি করে!
‘বিশ্ব সুন্দরী’ খেতাব জিতেই বলিউডে প্রবেশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এই জয় তিনি বাগিয়েছিলেন দুনম্বরি করে! লেইলানি নিজেও ২০০০ সালে ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে লেইলানি অভিযোগ করেন, সেসময় ‘মিস ওয়ার্ল্ড’–এর কর্মকর্তারা প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেন। লেইলানি জানিয়েছেন, ২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার স্পনসরদের সঙ্গে প্রিয়াঙ্কার সখ্য ছিল।
লেইলানির কথায়, ‘আমি যে বছর মিস ওয়ার্ল্ডে গিয়েছিলাম। সেই পুরো মিস ওয়ার্ল্ড ইভেন্টের স্পনসর করেছিল ভারতীয় একটি কেবল স্টেশন। প্রিয়াঙ্কা ভারতীয় এই ব্র্যান্ডের কাছ থেকে বাড়তি সুযোগ নিয়েছিলেন। মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ সব সময় প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন। অনুষ্ঠানের কোনো রিহার্সালেও প্রিয়াঙ্কা যেতেন না, এমনকি তাঁর বিছানায় খাবার পৌঁছে যেত।’
লেইলানি আরও বলেন, ‘প্রিয়াঙ্কাকে যখন বিজয়ীর মুকুট পরানো হয়েছিল, এমন অন্যায় দেখার পর অন্য প্রতিযোগীরা মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ সবাই আগে থেকেই জানতেন, কারচুপি করা হয়েছিল মিস ওয়ার্ল্ডে এবং এটি প্রিয়াঙ্কা চোপড়া জিততে চলেছেন।’
প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ তিন বছর পর নিজ দেশ ভারতে এসেছেন। বহু দিন পর ঘরে ফিরে ব্যস্ত নায়িকা লেইলানির অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে