
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ‘হাকিকি আজাদি’ লং মার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। দেশটির পাঞ্জাব প্রদেশের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি পিটিআইয়ের একজন কর্মী। তিনি ওয়াজিরাবাদেরই বাসিন্দা। তিনি ঘটনার সময় ইমরান খানের গাড়িবহরকে স্বাগত জানাতে ইমরানকে বহনকারী গাড়ির কাছেই অবস্থান করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, এক হামলাকারীকে তাঁরা আটক করে হেফাজতে নিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ইমরান খান, দেশটির জাতীয় পরিষদের সিনেটর ফয়সাল জাভেদসহ সব মিলিয়ে সাতজন রয়েছেন। তবে পিটিআই জানিয়েছে ইমরান খান শঙ্কামুক্ত। একই সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জন—ওমর মায়ার, ফয়সাল জাভেদ এবং দলটির আরেক কর্মী—শঙ্কামুক্ত। তবে বাকি ৪ জন আহত ব্যক্তির ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
অপরদিকে, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১৯ মিনিট আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১২ ঘণ্টা আগে