প্রয়াত গীতিকবি, প্রযোজক, পরিচালক ও কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘তারানা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র’। খবরটি নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার। স্বাধীনতা পদক, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বর স্মরণে স্মৃতিচারণা এবং তাঁর রচিত গান নিয়েই সাজানো হয়েছে পুরো আয়োজন। অনুষ্ঠানের নাম ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’।
৭ নভেম্বর মাগরিবের নামাজের পর রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। বিশেষ অতিথি থাকবেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তারানা সাস্কৃতিক বিকাশ কেন্দ্রের সভাপতি শিল্পী আতিক বাবু। প্রথম পর্বে থাকবে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণা। দ্বিতীয় পর্বে, গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অনুপমা মুক্তি, দিঠি আনোয়ার, আতিক বাবু, চম্পা বণিক, অপু আমান ও ইউসুফ আহমেদ খান। দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুর স্মরণে এমন একটি অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে আমার জন্য পরম ভালোলাগার।’ দিঠি জানিয়েছেন, তাঁর বাবার লেখা গানগুলো নিয়ে আরও বেশকিছু উদ্যোগ নেয়া হচ্ছে। এসব উদ্যোগের সঙ্গে তাঁর ভাই উপলও জড়িত। কিছুদিনের মধ্যেই বিস্তারিত জানাবেন তাঁরা।
অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে অনুপমা মুক্তি বলেন, ‘আমি পরম সৌভাগ্য যে শ্রদ্ধেয় গাজী স্যারকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গান গাইব। আশা করছি, গানে গানে চমৎকার একটি সন্ধ্যা কাটাব।’
অপু আমান বলেন, ‘আমাদের সৌভাগ্য যে আমরা এমন অনুষ্ঠানে গাজী স্যারের লেখা গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে পারছি। দিঠি আপাকে বিশেষ ধন্যবাদ আমাদের একত্রিত করার জন্য।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫