
যান্ত্রিক জীবনে শারীরিক কসরতের প্রবণতা দিন দিন কমছে। শরীরে ডানা বাঁধছে নানা রোগ। শারীরিক কসরত না করার বিষয়ে এবার দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। সংস্থাটি সতর্ক করে বলেছে, শারীরিক কসরতে নাগরিকদের উৎসাহিত করতে সরকার যদি এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ২০৩০ সাল নাগাদ কমপক্ষে ৫০ কোটি মানুষ হৃদরোগ, ডায়াবেটিক, স্থূলতাসহ নানা রোগের ঝুঁকিতে পড়বে।
আজ বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিওএইচও। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক কসরত না করার কারণে নানা রোগে ভুগে প্রতি বছর মানুষের প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার সমমূল্যের আর্থিক ক্ষতি হয়।
জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো সকল বয়সী নাগরিকদের শারীরিক কসরতে আগ্রহী করতে যেসব পদক্ষেপ নিয়েছে সেটির ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪টি দেশের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে—পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেশগুলো বেশ ধীরগতিতে আগাচ্ছে। সরকারিভাবে যদি শারীরিক কসরতের বিষয়ে নাগরিকদের উৎসাহ দেওয়া হয় তাহলে হৃদরোগ, ডায়াবেটিক, স্থূলতাসহ অসংক্রামক রোগে আক্রান্তের ঝুঁকি কমবে। এতে স্বাস্থ্য সেবা ব্যবস্থার ওপর যে অতিরিক্ত চাপ সেটিও কমে আসবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ৫০ শতাংশেরও কম দেশে নাগরিকদের শারীরিক কসরতে উৎসাহিত করার নীতি আছে, এর মধ্যে ৪০ শতাংশেরও কম দেশে এসব নীতির প্রয়োগ হয়। ৩০ শতাংশ দেশে সব বয়সীদের জন্য জাতীয় শারীরিক কার্যকলাপ নির্দেশিকা রয়েছে। ৭৫ শতাংশ দেশ প্রাপ্তবয়স্কদের শারীরিক কসরতের বিষয়টি পর্যবেক্ষণ করে। আর ৩০ শতাংশের কম দেশ ৫ বছরের নিচের শিশুদের শারীরিক কসরতের বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘হাঁটা, সাইক্লিং, সাঁতার, খেলাধুলা ও অন্যান্য শারীরিক কসরতের কার্যক্রম বাড়াতে দেশগুলোকে আরও সক্রিয় হতে হবে। এগুলোর উপকারিতা অনেক। এগুলো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ব্যাপকভাবে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক অবদান রাখতে পারে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে নীতিমালা গ্রহণে দেশগুলোকে এ সম্পর্কিত একটি খসড়া কর্মপরিকল্পনাও প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছে—সাইকেল চালানোর উপযোগী সড়ক নির্মাণ করা এবং শিশুনিবাস, বিদ্যালয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও কর্মক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় শারীরিক কসরতের সুযোগ বাড়ানো।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
১ দিন আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
৩ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে