এটা বললে বোধহয় ভুল হবে না যে, সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে তুলনামুলক খারাপ করার কারণে মোহনলাল বেশ ধাক্কা খেয়েছেন। ‘দৃশ্যম ২’-এর পর বড় ধরণের সাফল্য তেমন নেই তাঁর।
ফলে অভিনেতা এখন চেষ্টা করছেন, বড়পর্দায় এবং ওটিটিতে নিজেকে নতুনভাবে হাজির করার। সেটার একটি পদক্ষেপ হয়তো নির্মাতা লিজো জোসে পাল্লিসেরির সঙ্গে মোহনলালের যুক্ত হওয়া।
২০১৯ সালে মালয়ালম সিনেমা ‘জাল্লিকাট্টু’ বানিয়ে তুমুল প্রশংসিত হন লিজো। সিনেমাটি সে বছর ভারত থেকে পাঠানো হয় অস্কারে। এ নির্মাতা সম্প্রতি মামুট্টিকে নিয়ে বানিয়েছেন ‘নানপাকাল নেরাথু মায়াক্কাম’।
এরইমধ্যে গতকাল মোহনলাল ঘোষণা দিয়েছেন, লিজোর পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। টুইটে মোহনলাল বলেছেন, ‘খুবই আনন্দ নিয়ে ঘোষণাটা দিচ্ছি। ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম মেধাবী নির্মাতা লিজোর সঙ্গে আমার পরবর্তী প্রজেক্টটি হচ্ছে।’
৬২ বছর বয়সেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন মোহনলাল। মালয়ালম, তেলুগু, তামিল, হিন্দি ও কন্নড় মিলিয়ে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন। এ বয়সে এসেও দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। এ বছরই চারটি সিনেমা মুক্তি পেয়েছে মোহনলালের।
সর্বশেষ ২১ অক্টোবর মুক্তি পাওয়া ‘মনস্টার’-এ লাকি সিং চরিত্রে অভিনয় করে ভালোই সাড়া পাচ্ছেন। পাইপলাইনে আছে তাঁর আরও চারটি সিনেমা। সে তালিকায় যোগ হলো লিজো জোসে পাল্লিসেরি পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এটি হবে স্পোর্টস ড্রামা। এতে একজন বিখ্যাত কুস্তিগীরের চরিত্রে অভিনয় করবেন মোহনলাল।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে