বাংলাদেশের প্রশংসিত নির্মাতা মাহমুদ দিদার। এ বছর মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’। বাংলাদেশের দর্শকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি। ২৮ অক্টোবর থেকে কলকাতায় শুরু হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও জায়গায় পেয়েছে ‘বিউটি সার্কাস’। নির্মাতা মাহমুদ দিদার এবার কলকাতা থেকে ডাক পেয়েছেন সিনেমাবিষয়ক একটি কর্মশালার প্রশিক্ষক হিসেবে।
জানা গেছে, কলকাতার বিখ্যাত ‘ফিউচার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর ফিল্ম ক্লাব এস্ত্রেলা প্রোডাকশনের সিনেমা নির্মাণবিষয়ক কর্মশালায় যোগ দেবেন মাহমুদ দিদার। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় চলচ্চিত্র নির্মাণবিষয়ক উক্ত কর্মশালায় প্রশিক্ষণ দেবেন তিনি।
এস্ত্রেলা ফিল্ম ক্লাবের অন্যতম সদস্য অরুনীতা দত্ত বলেন, ‘বিউটি সার্কাস সিনেমা ইতোমধ্যে বাংলাদেশসহ অনেক দেশে সাড়া ফেলেছে। এই জনপ্রিয়তার ঢেউ কলকাতায় এসেও লেগেছে। মাহমুদ দিদারের মতো একজন নির্মাতাকে পেয়ে আমরা আপ্লূত। আশাকরি তাঁর কাছ থেকে পাওয়া পরামর্শ এবং নির্দেশনা আমাদের একজন ভালো নির্মাতা হয়ে ওঠার পেছনে বড় ভুমিকা রাখবে।’
কর্মশালায় অংশ নেওয়ার রেজিষ্ট্রেশন লিংক:https://forms.gle/PuhAdKcqyMekL3ue9

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৫ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৬ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৭ ঘণ্টা আগে