কদিন আগেই সুইডেনে গান গেয়ে দেশে ফিরেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। দেশে ফিরেই স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে নিশিতা গাইলেন নতুন গান। এবার তিনি কণ্ঠে তুললেন বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান।
নিশিতার সংগীত ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে কোনো ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ আয়োজনে গাওয়া প্রথম গান। শাহ আবদুল করিমের লেখা ও সুর করা ‘সখী কুঞ্জ সাজাওগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে’ গানটির ভয়েজ রেকর্ডিং শেষ করে গত সপ্তাহে নিশিতা অংশ নিলেন গানের ভিডিও রেকর্ডিংয়ে। গানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সংগীতশিল্পী ও সুরকার জুয়েল মোরশেদ। নতুন করে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দ্যাখো টিম।
গানটি প্রসঙ্গে নিশিতা বড়ুয়া বলেন, ‘এই গানটির প্রতি ভালোলাগা অনেক আগে থেকেই ছিল। জুয়েল ভাই যখন গানটি গাইবার প্রস্তাব দিলেন, তখনই সানন্দে সম্মতি জানাই। গানটির সংগীতায়োজন ভালো হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
জুয়েল মোরশেদ বলেন, ‘বাউল সম্রাটের এই গানটি এমনিতেই জনপ্রিয় গান। নতুন করে গানটি করতে গিয়ে অনেক ভেবেচিন্তে সংগীতায়োজন করতে হয়েছে। কারণ, নতুন করে তো সুর করার কিছু নেই, তাই সংগীতায়োজনে যদি ভিন্ন কিছু যোগ করা না যায়, সময়ের চাহিদা পূরণ করা না যায় তাহলে দর্শক গানটিকে নতুন করে কেন শুনবেন? সেই ভাবনা থেকেই দীর্ঘদিনের গবেষণায় গানটি তৈরি হয়েছে। আমাদের বিশ্বাস নিশীতার কণ্ঠে গানটি নতুন মাত্রা পাবে।’ গানটি একটি নতুন অ্যাপে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে শিগগিরই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫