টিভি নাটকে অভিনয়ের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন মোশাররফ করিম। ওয়েব কনটেন্টেই বেশি মনোযোগী হয়েছেন ইদানীং। ‘মহানগর’ থেকে ‘দৌড়’—ওয়েবে তাঁর অনেক কাজ তুমুল প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি ওয়েব কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন তিনি।
তবে এটি সিরিজ নয়, সিনেমা। নাম রাখা হয়েছে ‘দাগ’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ করেছেন মোশাররফ। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। প্রচারিত হবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে। মোশাররফ কিংবা সঞ্জয়—দুজনেরই চরকির সঙ্গে এটি প্রথম কাজ। মোশাররফ করিমের সঙ্গে ‘দাগ’-এ আরও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার ও সাবেরি আলম।
‘দাগ’-এর গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা। এতে দর্শক আমাকে ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে।’
নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এমন গল্প আমাদের দেশে আগে তৈরি হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, তা আসলে পুরো গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। সামাজিক ইস্যুই গল্পের হিরো। দাগ অর্থ দিয়ে আমরা সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি।’
দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা।—মোশাররফ করিম
অভিনয়শিল্পীদের সম্পর্কে সঞ্জয় বলেন, ‘মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সব সময়ই আনন্দের। সেই সাথে অন্য যাঁরা ছিলেন, সবাই খুব দুর্দান্ত কাজ করেছেন। তবে আয়েশা খানের কথা আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন।’
সম্প্রতি কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমার শুটিং করে এলেন মোশাররফ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত এই গ্যাংস্টার হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন। হুব্বার ভূমিকায়ই এতে দেখা যাবে মোশাররফকে। এ ছাড়া নিয়ামুল মুক্তার ‘বৈদ্য’ সিনেমায়ও অভিনয় করার কথা আছে তাঁর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫