পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত বাউফল-দশমিনা উপজেলা নারী সদস্য পদে হেরে ভোটারদের কাছে টাকা ফেরত চাইলেন প্রার্থী মোসা. রুবিনা আক্তার। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাউফল উপজেলার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। টাকা চাওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তে ভাইরাল হয়।
জানা গেছে, গতকাল সোমবার জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটে নারী সংরক্ষিত সদস্য পদে দোয়াত কলম প্রতীকে কামরুন নাহার, হরিণ প্রতীকে পশারী রানী, টেবিলঘড়ি প্রতীকে মিসেস ফাতেমা আলম ও ফুটবল প্রতীকে মো. রুবিনা আক্তার নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে কামরুন নাহার ১৪৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী হরিণ প্রতীকে পশারী রানী পান ১২০ ভোট। অপর দিকে ফুটবল প্রতীকে রুবিনা আক্তার ৩৬ ভোট পান। আরেক প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের মিসেস ফাতেমা আলম পেয়েছেন শূন্য ভোট।
ভিডিওতে রুবিনা আক্তার বলেন, ‘আমি আমার সামর্থ্য অনুযায়ী ভোটারদের ২ হাজার করে টাকা দিয়েছি। তারা টাকা নেওয়ার সময় আশ্বাস দিয়েছিল আমাকে ভোট দিবে। কিন্ত তারা অনেকেই আমাকে ভোট দেয়নি। যারা আমাকে ভোট দেয়নি তারা অনেকেই আমাকে টাকা ফেরত দিয়েছে। তারা বলেছে, আপা আপনি মন খারাপ কইরেন না। আমি অনেক কান্নাকাটি করেছি। কিন্তু এই মেম্বার (ইউপি সদস্য) আমাকে টাকা ফেরত দিতে দিচ্ছে না, বরং অপমান করছে।’
ভাইরাল হওয়া ভিডিওতে ওই মেম্বারকে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদ নির্বাচনে এক ভোটার বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন ঘিরে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। আর এই প্রার্থী দিয়েছেন ২ হাজার টাকা। সে কীভাবে ভোট পায়!’
তবে এ বিষয়ে একাধিকবার রুবিনা আক্তারের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘নির্বাচনে কোনো প্রকার আর্থিক লেনদেন অবৈধ। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দেয়। তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ৩২ মিনিট থেকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
২ মিনিট আগে
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীদের হয়ে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের সন্দেহজনক আচরণ নজরে এলে নিয়োগকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামি করে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে পুশ ইনের শিকার হয়ে ১০ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা দুই যুবককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৩ জুন) থেকে তাঁদের আর সীমান্তের শূন্যরেখায় দেখা
১ ঘণ্টা আগে