
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের আকস্মিক বিদায় হওয়ার অন্তর্নিহিত কারণ জানি না। সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মন্ত্রী। চাকরি যাওয়া তথ্য সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এমন ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে। এর পরিপূর্ণ ব্যাখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।’
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত রোববার জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। কেনো তাঁকে অবসরে পাঠানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ২০২৩ সালের ২৫ অক্টোবর পর্যন্ত চাকরির মেয়াদ ছিল মকবুল হোসেনের।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
১ ঘণ্টা আগে
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে...
২ ঘণ্টা আগে
আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দিতে হয়, যা গত ১৫ মার্চ প্রথম মেয়াদ সময় শেষ হয়। আর রিটার্নিং কর্মকর্তা দ্বারা কমিশনে প্রেরণের সময় ছিল ২৫ মার্চ। এরপর দ্বিতীয় মেয়াদে ফের একমাস বাড়িয়ে ৬ মে পর্যন্ত সময় বৃদ্ধি করে ইসি।
৪ ঘণ্টা আগে
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর অধীনে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর পর্যন্ত অংশে উন্নয়নকাজ চলমান রয়েছে। ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের এই অংশে যানবাহন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করছে।
৪ ঘণ্টা আগে