একটি বিজ্ঞাপনে অভিনয়ের পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে একের পর এক আক্রমণ, কটাক্ষ ও হুমকি। এমনকি মন্ত্রীর রোষানলে পড়তে হলো অভিনেতাকে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ উঠেছে আমিরের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের কোনো অধিকার নেই আমির খানের। এমন বিজ্ঞাপনে কাজ না করতে আমিরের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতের একটি ব্যাংকের বিজ্ঞাপন, যেখানে দম্পতির ভূমিকায় দেখা যায় আমির খান ও কিয়ারা আদভানিকে। আপত্তি এই বিজ্ঞাপনের কনটেন্ট নিয়ে। এতে দেখা গেছে, কনের গৃহপ্রবেশের সময় আমিরের প্রশ্ন, ‘এই ঘরে কে আগে পা রাখবে?’ কিয়ারার পাল্টা প্রশ্ন ‘এখানে নতুন কে?’ উত্তরে অভিনেতার জবাব, ‘আমিই তো নতুন...’ এর পরই আমিরকে দেখা যায় ঘরে প্রবেশ করতে। নতুন জামাইকে স্বাগত জানানো হয় কনের বাড়ির পক্ষ থেকে।
বিজ্ঞাপনের এই অংশে নেপথ্য কণ্ঠে শোনা যায়, ‘দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সে কারণেই ব্যাংকের সমস্ত নিয়ম নিয়ে প্রশ্ন তুলবেন, যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।’
এই বিজ্ঞাপন প্রচারের পর আমিরকে তুলোধুনা করছেন ভারতের হিন্দুত্ববাদীরা। প্রথমে প্রশ্ন তুলেছেন বিতর্কিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নির্মাতাদের মূর্খ পর্যন্ত বলতে ছাড়েননি তিনি। এর পরই আমিরকে নিয়ে তোপ দাগেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আমিরকে নিয়ে ট্রল করছেন। কেউ আবার বয়কটেরও ডাক দিয়েছেন।

আসিফ আকবর একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। পরে গান গেয়ে জনপ্রিয় হন। জনপ্রিয় এই শিল্পী আবার ফিরেছেন ক্রিকেটে। গানের পাশাপাশি ক্রিকেট নিয়ে বেড়েছে তাঁর ব্যস্ততা। ক্রিকেট নিয়ে কী ভাবছেন আসিফ? ক্রিকেটের এই ব্যস্ততায় গানের ক্ষতি হচ্ছে না তো? এবার ঈদে শ্রোতাদের কী উপহার দিচ্ছেন?
৫ ঘণ্টা আগে
প্রতিবছর রোজার ঈদে বিটিভি চট্টগ্রাম আয়োজন করে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ বছরেও বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল অনুষ্ঠানটির শুটিং। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলাম।
৬ ঘণ্টা আগে
এবারের ঈদে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে নাগরিক টেলিভিশন। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাগরিক টিভি প্রচার করবে সাতজন তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘তারায় তারায়’। উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়।
৬ ঘণ্টা আগে
কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
১৫ ঘণ্টা আগে