বাবর আজমের সঙ্গে দারুণ প্রতিযোগিতায় নেমেছেন লিটন দাস। চলতি বছর দুজনেই ছুটিয়ে চলেছেন রানের ফোয়াড়া। বাবরের পর এ বছর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দেড় হাজারের বেশি রান করেছেন লিটন। ক্রাইস্টচার্চে আজ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন লিটন।
চলতি বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। তিন ফরম্যাট মিলে ৩১ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাটিং করে পাকিস্তানি অধিনায়ক করেছেন ১৮৮১ রান। ৬০.৬৭ গড়ে ব্যাটিং করে ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ ফিফটি। বাবরের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছর এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৩৭ ইনিংস ব্যাটিং করেছেন। ৪৩.০৫ গড়ে করেছেন ১৫০৭ রান, ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১০ ফিফটি।
এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে লিটন শুরুই করেছিলেন ফিফটি দিয়ে। মাউন্ট ম্যাঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে প্রথম ইনিংসে লিটন করেন ৮৬ রান। ঠিক তার পরের টেস্টেই ক্রাইস্টচার্চে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন লিটন। খেলেছিলেন ১০২ রানের ইনিংস। ঘরের মাঠে এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ২২৩ রান। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৫ রান করেছিলেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রান করেছিলেন লিটন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই একটি করে ফিফটি পেয়েছিলেন।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। একই মাঠে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৮১ রান করে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। এই চোটই লিটনকে এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আবারও টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন। এই সিরিজ থেকে চলমান ট্রাই সিরিজ পর্যন্ত পাঁচটি টোয়েন্টি খেলে ৮৬ বলে ১১১ রান করেছেন, যেখানে গড় ২২.২ এবং স্ট্রাইক রেট ১২৯.০৯।

প্রিমিয়ার লিগে যেখানে শেষের রোমাঞ্চ জমে উঠেছে, সেখানে বুন্দেসলিগায় শিরোপার আনন্দে ভাসছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে আজ ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগে আরও ৪ ম্যাচ বাকি থাকতেই ৭৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ৩৫তম শিরোপা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে গোল হজম করলেও প্রথমা
৩ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালার
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
৫ ঘণ্টা আগে