বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন ও তাইওয়ান। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, তাইওয়ানের আংশিক নিয়ন্ত্রণ বেইজিংয়ের কাছে হস্তান্তর করে সমস্যার সমাধান করা যেতে পারে। তাইওয়ানকে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বানানো উচিত বলে মনে করেন তিনি।
মাস্কের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তাইওয়ান বলেছে, তাদের গণতন্ত্র ও স্বাধীনতা বিক্রির জন্য নয়। ওয়াশিংটনে তাইওয়ানের রাষ্ট্রদূত সিয়াও বি-খিম এক টুইটে বলেন, ‘আমরা অনেক পণ্য বিক্রি করি। কিন্তু গণতন্ত্র ও স্বাধীনতা বিক্রি করি না।’
সিয়াও বি-খিম আরও বলেন, ‘আমাদের ভবিষ্যতের জন্য যে কোনো প্রস্তাব এমনভাবে দিতে হবে যেন তা অবশ্যই শান্তিপূর্ণ, জবরদস্তি মুক্ত এবং তাইওয়ানের জনগণের গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল হয়।’
সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চীন-তাইওয়ান সংকট নিয়ে ইলন মাস্ক বলেন, ‘আমার পরামর্শ হলো, তাইওয়ানকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে গড়ে তোলা উচিত। এটা সম্ভবত সব পক্ষের জন্য ভালো হবে। আর এই পদক্ষেপ হওয়া উচিত হংকংয়ের চাইতে নমনীয়।’
তবে মাস্কের ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং এক টুইটে বলেন, ‘তাইওয়ান প্রণালি নিয়ে শান্তির আহ্বান এবং একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে ইলন মাস্কের পরামর্শের জন্য ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, শান্তিপূর্ণভাবে পুনরায় একত্রীকরণ এবং এক দেশ, দুই নীতি ব্যবস্থাই তাইওয়ান প্রশ্নের সমাধানের জন্য আমাদের মীল নীতি এবং সর্বোত্তম পন্থা।’
এর আগে রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে সংযুক্ত অঞ্চলগুলোতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ইলন মাস্ক। এবার চীন-তাইওয়ান ইস্যু নিয়ে মন্তব্য করে নতুন সমালোচনার জন্ম দিলেন এই মার্কিন ধনকুবের।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে