
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে আয়োজিত এই স্মরণসভা কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে।
হামলায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের বেশ কয়েকজন আহত হয়। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হতেও দেখা যায়। পণ্ড হয়ে যায় পূর্বনির্ধারিত সমাবেশ।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা কর্মীরা বাধা দেয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যদের ওপর হামলা করে।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েক শো ছাত্রলীগ নেতা কর্মীরা অংশ নেয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয় ছাত্র কি না। এ সময় তারা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’

আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ জন্য গতকাল রোববার ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন তিনি।
৩২ মিনিট আগে
যশোরের চৌগাছা উপজেলায় তেলের পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানাসংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
নরসিংদীর মাধবদী উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জুলাই হত্যা মামলার আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান ওরফে শামীমকে (৬৫) গত শনিবার দুপুরে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার ছাড়াও যে কেউ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে আজকে পুলিশই বাদী হয়ে একটি
১ ঘণ্টা আগে