পৃথিবীতে নবুওয়াতের পবিত্র ধারা শুরু হয়েছে হজরত আদম (আ.)-এর মাধ্যমে। আর এই ধারা শেষ হয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। তিনিই শেষ নবী, তাঁর পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। প্রত্যেক মুসলমানের এ বিশ্বাস রাখা অতি জরুরি। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘মুহাম্মদ তোমাদের কারও বাবা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।’ (সুরা আহযাব: ৪০)
মহানবী (সা.) বলেন, ‘আমি এবং আমার আগের নবীদের উপমা হলো, এক ব্যক্তি একটি ভবন নির্মাণ করল এবং সেটিকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক কোণে একটি ইটের জায়গা খালি রয়ে গেল; এরপর লোকজন চারপাশে ঘুরে ঘুরে বিস্ময়ের সঙ্গে বলতে লাগল, ওই শূন্যস্থানের ইটটি লাগানো হলো না কেন? নবী (সা.) বলেন, ‘আমিই সেই ইট। আর আমিই শেষ নবী।’ (বুখারি)
কেয়ামতের আগে হজরত ইসা (আ.) আসমান থেকে নেমে আসবেন। তখন তিনি মহানবী (সা.)-এর শরিয়ত অনুযায়ী আমল করবেন, নিজ শরিয়ত অনুযায়ী আমল করবেন না। এটি শুধু ইসা (আ.)-এর ক্ষেত্রেই প্রযোজ্য নয়; বরং আগের আর কোনো নবীও যদি আসতেন, তবে তিনি মহানবী (সা.)-এর শরিয়ত অনুযায়ীই আমল করতেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আজ যদি মুসা (আ.) জীবিত থাকতেন, তবে আমার শরিয়তের অনুসরণ ছাড়া অন্য কোনো উপায় থাকত না।’ (মুসনাদে আহমদ)
মহানবী (সা.)-এর পর কেউ যদি নবী হওয়ার দাবি করে, তবে সে মিথ্যাবাদী। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘অচিরেই আমার উম্মতে ৩০ জন অতি মিথ্যাবাদী প্রকাশ পাবে। তারা প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। অথচ আমিই শেষ নবী, আমার পরে কোনো নবী নেই।’ (তিরমিজি)
মুফতি খালিদ কাসেমি, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫