জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নতুন দিশা খুঁজে পেয়েছে বার্সেলোনা। গতকাল আইবেরোস্টার স্টেডিয়ামে মায়োর্কাকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন জাভি। তবে জাভি মনে করেন, শিরোপা না জিতলে রেকর্ডের কোনো মূল্য নেই।
গতকালের জয়ের মাধ্যমে লা লিগায় অ্যাওয়েতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাভি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিপক্ষের মাটিতে হারেনি বার্সা। ৫ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে ড্র করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ লা-লিগায় টানা ১৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত ছিল জিদানের অধীনে।
তবে জাভিকে এসব রেকর্ড টানছে না, তাঁর লক্ষ্য শিরোপায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আপনি রেকর্ড ভাঙলেন কিন্তু শিরোপা জিতলেন না, তাহলে ওসব রেকর্ড মূল্যহীন। ঘরের বাইরে জয় এই বার্তা দেয় যে আমরা ভালো খেলছি, কিন্তু যদি শিরোপা না জিতি, তাহলে তাঁর কোনো মূল্য নেই।
বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে রবার্ট লেভানডফস্কিকে নিজেদের দলে নিয়ে আসে বার্সেলোনা। বায়ার্নের গোলস্কোরিংয়ের ধারাবাহিকতা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। গতকাল মায়োর্কার বিপক্ষে দলের জয়সূচক গোলটি করেছেন লেভা। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার।
জাভির মতে, সে (লেভানডফস্কি) বিশ্বসেরা গোল স্কোরার। একই সঙ্গে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও প্রশংসা করেছেন জাভি। এই দুজন সম্পর্কে বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন ও লেভাকে নিয়ে ব্যাখ্যা করাটা বোকামি হবে। এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো ম্যাচে ইমপ্যাক্ট রাখে। অবশ্য এটা ঠিক যে ওরা (টের স্টেগেন ও লেভা) পার্থক্য গড়ে দিয়েছে। মার্ক (টের স্টেগেন) দারুণ ফর্মে আছে। লেভান্ডফস্কি সেরা খেলোয়াড়। বিশ্বসেরা স্কোরার। সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
২ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৪ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৪ ঘণ্টা আগে