মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হাতে দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষে ২০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর এক ক্যাপ্টেনও রয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। দেশটির রাখাইন, মন, শান ও কারেন রাজ্যে এবং মান্দালয়, সাগাইন এবং ইয়াঙ্গুন শহরে পৃথক পৃথক শহরে সংঘর্ষের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড ফোর্সের (ইএও) সঙ্গে জান্তা বাহিনীর সৈন্যদের সংঘর্ষ হলে এক ক্যাপ্টেনসহ ২০ জনের মৃত্যু হয়। এ সময় মান্দালয় থেকে দুই রাজবন্দীকে উদ্ধার করা হয়।
ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বাহিনীর হামলায় এক পুলিশ সদস্য এবং দুই প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই হামলা চালায় বিদ্রোহীরা। এ ছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জান্তা সদস্যের মৃত্যু হয়। এর আগে, রাখাইনের ম্রউক–উতে জান্তা বাহিনীর গুলিতে রাখাইনে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে জান্তা বাহিনীর হামলার জবাবে আরাকান আর্মির হামলায় ১২ জান্তা সদস্যের মৃত্যু হয়।
রাখাইনের বাইরে মিয়ানমারের শান রাজ্যে আরও ৪ জান্তা সৈন্যের মৃত্যু হয়। শান রাজ্যের উত্তরাঞ্চলের নামখামে জান্তা সৈন্য বহনকারী একটি গাড়িতে বিদ্রোহীরা হামলা চালালে ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। এর বাইরে, মন রাজ্যে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর মিত্র বলে পরিচিত পিউ স তি সশস্ত্র গোষ্ঠীর নেতা সুয়ে উইন নিহত হন। পিপল’স ডিফেন্স ফোর্সের সদস্যদের হামলায় সুয়ে উইন মারা যান বলে দায় স্বীকার করেছে পিডিএফ।
এ ছাড়া, সাগাইন এবং ইয়াঙ্গুনে পৃথক পৃথক হামলা আরও বেশ কয়েকজন জান্তা সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানে সরকারবিরোধী আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভকারীদের নেটওয়ার্ক সচল রাখতে দেশটিতে হাজার হাজার ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার পাচার করা হয়েছিল। এমন দাবি করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
১৭ মিনিট আগে
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে অবশেষে মুম্বাইয়ে হাজির হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের এই বাণিজ্যিক রাজধানী। তীব্র জলাবদ্ধতা, দেয়াল ধস এবং যানজটের মধ্যে আজ বুধবার সকালে এক নাটকীয় ঘটনার সাক্ষী হলেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৮ ঘণ্টা আগে