সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন।
জানা যায়, দুর্গা পূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এবং ভারত, নেপাল, ভুটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে ৯ অক্টোবর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১০ অক্টোবর (সোমবার) সকাল থেকে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এ বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত-বাংলাদেশ নেপাল-ভুটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১০ দিন বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
৪ ঘণ্টা আগে
সিটি ব্যাংক তাদের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সর
৪ ঘণ্টা আগে
নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে নগদ উদ্যোক্তাদের নয় সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে তারা জাতীয় পর্যায়ের সেরা পুরস্কার অর্জন করেছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান
৭ ঘণ্টা আগে