সিনেমা থেকে ওটিটি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছেন রাশেদ মামুন অপু। সম্প্রতি মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায়ই দেখা গেছে তাঁকে। অভিনয়ের দ্যুতি ছড়িয়ে প্রশংসাও কুড়িয়েছেন। এখনো তাঁর ঝুলিভর্তি কাজ।
গতকাল এক দিনেই তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। সিনেমাগুলো হলো জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এক দিনেই হ্যাটট্রিক হলো তাঁর। অপু বলেন, ‘তিনটি সিনেমা নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল। শুটিংয়ের ব্যস্ততায় চুক্তি স্বাক্ষর করা হচ্ছিল না। বুধবার সময় মিলতেই তিনটি সিনেমারই সাইন করে ফেললাম।’
সরকারি অনুদান পাওয়া ‘চাদর’ সিনেমাটি প্রযোজনা করছে এফডিসি। ইতিমধ্যে কিছু অংশের শুটিং হয়েছে। অংশ নিয়েছেন শবনম বুবলী, সাইমন সাদিকসহ অনেকে। অন্য দুটি সিনেমার শুটিং এখনো শুরু হয়নি।
শুটিং শিডিউল নিয়ে অপু বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে জাকির হোসেন রাজুর ‘‘চাদর’’-এর শুটিংয়ে অংশ নেব। নভেম্বরের মাঝামাঝি সময়টুকু দিয়েছি বন্ধন বিশ্বাসের ‘‘লাল শাড়ি’’র জন্য। আর চয়নিকা চৌধুরীর শিডিউল দিতে হবে ডিসেম্বরের দিকে।’
চাদর সিনেমায় বস্তির এক সন্ত্রাসীর চরিত্রে থাকবেন অপু। এ ছাড়া লাল শাড়ি সিনেমায় অভিনয় করবেন গ্রামপর্যায়ের এক রাজনৈতিক নেতার চরিত্রে। নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে সবকিছু করতে পারে। আর প্রহেলিকায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন অপু।
অপুর এখন ভীষণ ব্যস্ততা। তিনি বলেন, ‘ব্যস্ততাকে আমি আশীর্বাদ মনে করছি। দীর্ঘদিনের চেষ্টা ও স্ট্রাগলের ফল হাতে আসছে। খুব সাবধানতার সঙ্গে বেছে বেছে এবং আনন্দ নিয়ে কাজগুলো করছি।’
রাশেদ মামুন অপুকে সর্বশেষ দেখা গেছে ‘নিঃশ্বাস’ নামের একটি ওয়েব ফিল্মে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ১৫ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পেয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫