চিত্রনায়িকা বুবলী মা হয়েছেন, অনেকদিন ধরেই ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে এ গুঞ্জন চলছে। তবে চাপা পড়ে যাওয়া সে গুঞ্জনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন বুবলী। ওই ছবিতে বুবলীর শারীরিক পরিবর্তন স্পষ্ট, তিনি অন্তঃসত্ত্বা।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘Throwback আমেরিকা’ হ্যাশট্যাগ। মানে ছবিগুলো পুরোনো। ধারণা করা হচ্ছে, ২০২০ সালে বুবলী যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, ছবিগুলো সেই সময় তোলা।
দিনভর ওই ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলে। বুবলী ফোন কল রিসিভ না করায় সত্যটি জানা যাচ্ছিল না। অবশেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমার শুটিংয়ে ছিলেন বুবলী, সেখানে উপস্থিত হন সংবাদমাধ্যমের অনেকেই।
মা হওয়ার গুঞ্জন ও ফেসবুকে দেওয়া ছবির বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘আমি কখনো ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। তারপরও সাংবাদিক এবং সাধারণ দর্শকের জানার আগ্রহ থাকে, সেই জায়গা থেকে যদি বলি, কিছু ব্যাপার তো আছেই। বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন, এজন্য ধন্যবাদ। কারণ ঘটনার পেছনে তো ঘটনা থাকে। চিত্রনাট্য যখন লেখা হয়, সেটার পেছনে কিন্তু আরেকটা চিত্রনাট্য থাকে। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলব। কিন্তু আজ যেহেতু ‘‘চাদর’’ সিনেমার সেটে আছি, এটা নিয়ে শিগগিরই একদিন সবার সঙ্গে কথা বলব।’
বুবলী সংবাদমাধ্যমকে অনুরোধ করেন বিষয়টি নিয়ে ‘ভুল’ তথ্য দিয়ে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য। অভিনেত্রী বলেন, ‘সবার কাছে অনুরোধ, সবকিছু না জেনে কোনো নিউজ করবেন না প্লিজ। এটা খুব সেনসিটিভ এবং ইমোশনাল একটি ইস্যু। আর আমি একজন মুসলিম মানুষ, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি সেটা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার করব।’

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১২ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১৩ ঘণ্টা আগে