পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আউলিয়া ঘাট পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অ্যাড নুরুল ইসলাম সুজন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে আউলিয়া ঘাট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রেলমন্ত্রী জানান, তিনি কক্সবাজারে ছিলেন। পঞ্চগড়ের ঘটনা শোনার পড় দ্রুত ঘটনাস্থলে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
রেলমন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মরদেহের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযানের বিষয়ে বোদা ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাজাহান আলী বলেন, ‘গতকাল সন্ধ্যার পর উদ্ধার অভিযান বন্ধ রয়েছিল। আজ সোমবার ভোর থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। উদ্ধার কাজের জন্য রাজশাহী থেকে আরও ডুবুরি আনা হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে