উপকরণ
৫০ গ্রাম চিংড়ি মাছের শুঁটকি, আট থেকে দশটি কাঁচামরিচ, পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ, বড় রসুনের কোয়া ছয় থেকে সাতটি, একটি বড় পেঁয়াজ, লবণ স্বাদমতো, সর্ষের তেল পরিমাণ মতো।
প্রণালি
প্রথমে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর চিংড়ি মাছের শুঁটকি গরম তাওয়ায় টেলে নিন। এরপর পেঁয়াজ, লবণসহ সব ব্লেন্ড করতে নিন। রান্না ঘরে শিল-পাটা থাকলে সব উপকরণ একসঙ্গে বেটে নিতে পারেন। এরপর সর্ষের তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের শুঁটকি ভর্তা।
রেসিপি ও ছবি: ফাহমিদা হানিফ ইলা

‘টেস্ট অ্যাটলাস’ এর পর সম্প্রতি ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ বিশ্বজুড়ে খাবারের জন্য সেরা ১৫টি অঞ্চলের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছে এশিয়া মহাদেশের চার অঞ্চল। তাই নিয়ে আয়োজন, স্বাদ ভ্রমণে এশিয়ার সেরা ৪। এবার নিজেই খুঁজে বের করুন আপনার পছন্দের জায়গাগুলো। বেড়িয়ে পড়ুন আর পৃথিবীর সঙ্গে...
২ ঘণ্টা আগে
অনেকে গরুর মাংস খেতে পছন্দ করলেও সময়ের অভাবে রান্না করতে পারেন না। তাঁদের জন্য গরুর মাংসের আচার হতে পারে চটজলদি সমাধান। কোরবানি ঈদে খাবার টেবিলে গরুর মাংসের নানা রকম পদের সঙ্গে পরিবেশন করতে পারেন জিবে জল আনা এই খাবার। আর আপনি যদি আচার খেতে ভালোবাসেন, তাহলে তো কথাই নেই।
৫ ঘণ্টা আগে
প্রতিবছরই বিউটি ট্রেন্ডে যোগ হয় নতুন কিছু। নতুন পণ্য বা নতুন কোনো ট্রিকস। কিন্তু চলতি বছরে পুরোনো রূপ রুটিনই যেন তরুণদের কাছে জনপ্রিয় হতে শুরু করছে আবার। না, শুধু হারবাল পণ্যই নয়, তরুণদের রূপচর্চায় জায়গা করে নিচ্ছে ফিটকিরির মতো উপকরণও।
৯ ঘণ্টা আগে
প্যাডেল ঘুরছে, তার সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে ইতিহাসের চাকা। কখনো তা ভাঙছে সমাজের তৈরি লোহার শিকল, কখনো আবার বদলে দিচ্ছে বিশ্ব ফ্যাশনের খতিয়ান। আজ ‘বিশ্ব সাইকেল দিবস’। এই বিশেষ দিনে সাইকেল বিষয়টিকে কেবল দুটি চাকা আর একটি ফ্রেমের বাহন হিসেবে দেখলে ভুল হবে। সাইকেল আসলে এক ‘মুক্তির যন্ত্র’।
১১ ঘণ্টা আগে