প্রথমবারের মতো দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘গুটি’ সিরিজে অভিনয় করবেন তিনি। আজ প্রকাশিত হলো এ সিরিজে বাঁধনের লুক। জানা গেছে, এতে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করবেন বাঁধন। তাঁকে ঘিরেই সাজানো হয়েছে সিরিজের গল্প। দেখা যাবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বিষয়টি নিয়ে বাঁধন বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। গুটির গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। অনেকদিন ধরে সুলতানা চরিত্রটি নিজের মধ্যে ধারণ করছি আমি। নিয়মিত রিহার্সালে অংশ নিচ্ছি।’
জানা গেছে, ‘গুটি’ সিরিজের শুটিং শুরু হবে শিগগিরই। শুটিং হবে চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘আমরা যে অঞ্চলগুলোতে কাজ করব সেখানকার লোকাল আর্টিস্টদের কাস্ট করা হয়েছে। রিজিওনাল জায়গা থেকেও যেন এর একটা আলাদা চাহিদা তৈরি হয় সেটাও আমরা খেয়াল রাখছি।’
নারীপ্রধান গল্প হওয়ায় ‘গুটি’ নিয়ে বেশ আশাবাদী বাঁধন। তিনি বলেন, ‘বাংলাদেশে নারীপ্রধান গল্প তেমন একটা চলে, এই কথাটা আর শুনতে চাই না। আমি বিশ্বাস করি আগামী দু-এক বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারব।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে