শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সাবিনা খাতুনের দল। এই মুহূর্তে ছাদখোলা বাসে চড়ে বাফুফের ভবনে যাচ্ছে তারা।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে উৎসুক জনতার ভিড়ের মধ্যেই হয়েছে সংবাদ সম্মেলন। সেখানে অধিনায়ক সাবিনার কণ্ঠে ছিল আবেগের সুর। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবলকে ও আমাদের দলকে এত ভালোবাসে, সেটা আজ বুঝেছি। এভাবে বরণ করে নেওয়ায় আমরা কৃতজ্ঞ। গত চার-পাঁচ বছরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। অনেক পরিশ্রম করেছি। শিরোপা জয় সেটারই ফল।’
সাফের শিরোপা দেশবাসীকে উৎসর্গ করে সাবিনা বলেন, ‘সবে দক্ষিণ এশিয়ায় সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়, আরও উন্নতি করা যায়। আমাদের পাশে থাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। ১৬ কোটি বলুন, ১৮ কোটি কিংবা ২০ কোটি—এই ট্রফি দেশের মানুষের।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৭ ঘণ্টা আগে