দেশে প্রতি দুজন মেয়ের মধ্যে একজনকে বিয়ে দেওয়া হয় শিশু থাকা অবস্থায়। দেশে কমপক্ষে ৩০ লাখ শিশু শিশুশ্রমের ফাঁদে আটকে আছে। এর মধ্যে ১৩ লাখ শিশু নিয়োজিত আছে ঝুঁকিপূর্ণ শ্রমে। প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয় শেষ করে না। প্রায় অর্ধেক শিশুর জন্ম নিবন্ধন হয়নি। পরিবারের সুবিধা থেকে বঞ্চিত ১ লাখের বেশি শিশু থাকে বিভিন্ন সেবাকেন্দ্রে। আর লাখ লাখ শিশুর ঘুমায় রাস্তায়।
আজ সোমবার ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ক এক সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।
২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় গৃহস্থালি জরিপকে উদ্ধৃত করে বলা হয়, দেশে প্রায় সাড়ে ৪ কোটি শিশু, যা ১৫ বছরের কমবয়সী, তাদের প্রায় ৮৯ শতাংশ নিয়মিত বাড়িতে সহিংসতার শিকার হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে এ কর্মশালার উদ্বোধন করেন। তিনি তৃণমূল পর্যায়ে দক্ষতার সঙ্গে প্রতিটি শিশুর জন্য সুরক্ষা সেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর মেয়ে ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ।
বর্তমানে দেশে ৩ হাজার সমাজকর্মী আছে। আরও ৬ হাজার নতুন সমাজকর্মী নিয়োগ দিয়ে শিশুদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সেবা বাড়ানো হবে বলে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা সম্মেলনে জানান।
এ সময় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘বাংলাদেশে শিশুদের সম্ভাবনা কাজে লাগাতে হলে, তাদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। বিশেষ করে অরক্ষিত ও প্রতিবন্ধী শিশুদের সহিংসতা, শোষণ ও নিগ্রহ থেকে সুরক্ষা দিতে হবে।’
ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট সমাজকর্মীর সংখ্যা বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সমাজকর্মীদের। কারণ সমাজকর্মীদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ পেশাগত যত্ন পেয়ে থাকে।’
সম্মেলনে অংশগ্রহণকারী স্থানীয় সুশীল সমাজ, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি প্রাথমিক অবস্থায় শিশুদের ঝুঁকি শনাক্ত করা এবং তা মোকাবিলার ব্যবস্থা নেওয়া, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও চাহিদা পূরণের জন্য তাগিদ দেন। তাঁরা শিশু সুরক্ষার আইনি কাঠামো সুদৃঢ় করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সমীক্ষা এবং অনুমোদিত নকশা উপেক্ষা করে ভিন্ন ৪৬টি খাল পুনঃখনন করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত তালিকার বাইরে গিয়ে স্থাপন করা হয়েছে ৯টি কূপ (ডাগ ওয়েল)।
১০ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিরূপ অভিঘাতের মুখে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে যৌথভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ...
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের প্রায় সব খাত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল।
১২ ঘণ্টা আগে
মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন গঠিত স্থায়ী কমিটিগুলো হলো—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত; পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত...
১৩ ঘণ্টা আগে