পাঁচালী ফিল্মস্ এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে মাস্উদ সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘ধূসরযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, নির্মাতা ফরিদুর রহমান ও আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ-গোসল না হওয়ায়, ছবির কেন্দ্রীয় চরিত্র সোবহান মৃত্যু ভয়কে উপেক্ষা করে পঁচিশ বছর ধরে শেষ-গোসলের কাজ করে চলেছেন। সোবহানের চাওয়া, একটি মানুষেরও শেষ যাত্রা যেন তাঁর স্ত্রীর মতো না হয়। কিন্তু নিয়তির কাছে মানুষ কি অসহায়! মহামারিতে মৃত্যুর পর স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হয় সোবহানকে। স্ত্রীর প্রতি সোবহানের এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা ও সমাজের মানুষের প্রতি এক নীরব প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে