সিলেটে রক্ত দেওয়ার কথা বলে নিয়ে দুই তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণে ঘটনার মূলহোতা তানজিনা আক্তার তানিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে তানিয়াকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হলে ভুক্তভোগীদের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত তানিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্দি গ্রামের দবির মিয়ার মেয়ে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পালাক্রমে মামলার প্রধান আসামি তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে। শুনানির তারিখ এখনো পাইনি। পেলে আমরা আদালতে রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরব।’
গত ২৩ আগস্ট রাতে নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ সংলগ্ন গ্রিন হিল আবাসিক হোটেলে দুই তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীদের বান্ধবী তানিয়া রোগীকে রক্ত দেওয়ার কথা বলে তাঁদের ডেকে এনে কৌশলে অভিযুক্তদের মাধ্যমে হোটেল কক্ষে আটকিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ২৮ আগস্ট ভুক্তভোগী দুই তরুণী জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন, পালাক্রমে ধর্ষণের ঘটনার মূলহোতা নগরের উপশহর এলাকার বাসিন্দা বিউটি পারলার কর্মী তানজিনা আক্তার তানিয়া (২৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোহাইমিন রহমান রাহি (৩৩), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিগন্দগঞ্জ নয়াবাজার (লোকেশ্বর) গ্রামের মৃত তহুর আলীর ছেলে জুবেল (৩১), নগরের পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু (৩৫), সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং অজ্ঞাত আরও ৫ / ৬ জন।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৭ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১১ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬