
নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তের ৩৫-৩৯ পিলারের বিপরীতে মিয়ানমারের সেনারা ব্যাপক গোলা বর্ষণ করেছে। বিশেষ করে বিকেল ৪টা থেকে ৫টা আর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বেশি গোলা ছোড়ে তারা। এ সময়ের মধ্যে চার দফায় ১২টি রকেট লাঞ্চার শব্দ পাওয়া গেছে। বিকেল ৪টার একটি গোলার খোসা এসে পড়ে তুমরু কোনার পাড়ার সিএনজি অটোরিকশা চালক শাহ আলমের বাড়ির সামনে। সেটি কুড়িয়ে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা লোকজনের হাতে তুলে দিয়েছে পাড়ার শিশুরা।
গোলাগুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছে তুমরু বাজার ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা। কোনাপাড়ার শাহ আলম জানান, মর্টার শেলের ছেয়ে ছোট আকারের গোলার খোসা কুড়িয়ে পাওয়ার পর তিনি চরম আতঙ্কে আছেন। গ্রামের লোকজনও আতঙ্কিত।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, আজ শুক্রবার বিকেলে বেশি গোলাগুলির আওয়াজ পাওয়া যায় ৩৭ নম্বর পিলারের বিপরীতে মন্ডু মেধাই এলাকায়। সেখানে ৪০ সদস্যের বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার সেনা বাহিনীর পোশাক পরিহিত লোকজনের একটি ক্যাম্প দখল করে নেয় বিকেল ৪টায়। এর পরপর এটি উদ্ধারে মিয়ানমার সেনারা পাল্টা ভারী অস্ত্র ব্যবহার করে। পাশাপাশি ১২টি রকেট লাঞ্চার ছোড়ে তারা।
ঘুমধুমের ব্যবসায়ী সরোয়ার কামাল জানান, ঘুমধুমের ভাজাবুনিয়ার চাকপাড়া গ্রামের বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ভয়ে অন্যত্র সরে যাচ্ছেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগেকার বিস্ফোরণের শব্দের ধরন আর আজকের শব্দের ধরনে পার্থক্য রয়েছে। আজকের বিস্ফোরণের আওয়াজ ছিল আগের চাইতে বেশি তীব্র।
এ বিষয়ে গোয়েন্দা বিভাগের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণগুলো হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিলারি মর্টার শেল।
যোগাযোগ করা হলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, প্রতিদিনের মতো তিনিও লোকমুখে বিস্ফোরণের কথা শুনেছেন।
এলাকার বাসিন্দা ফয়েজুর রহমান বলেন, আজ প্রায় একমাস যাবৎ সীমান্তঘেঁষা সবজির বাগানসহ জুমচাষ রয়েছে তাঁর। সীমান্তের চলমান সমস্যার কারণে খেতে যেতে পারছেন না। পরিবারের সদস্যদের নিয়ে অর্থনৈতিক দৈন্যদশায় আছেন।

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১৭ মিনিট আগে
মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে...
২১ মিনিট আগে
পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৬ ঘণ্টা আগে