কয়েক দশকের অগ্রগতির পর করোনা মহামারির সময় থেকে মানুষের আয়ুষ্কাল, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনেকটা অবনতি দেখা দিয়েছে। সম্প্রতি জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে গড়ে ১০ টির মধ্যে নয়টি দেশ জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে পিছিয়েছে। আর এ জন্য কোভিড-১৯, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করা হয়েছে।
১৯৯০ সাল থেকে বিশ্বের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিরূপণে সূচক তৈরি করে আসছে জাতিসংঘ। এ বছর সূচকের শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দেশটির জনগণের আয়ু ৮৪ বছর, গড়ে সাড়ে ১৬ বছর তারা শিক্ষায় ব্যয় করে এবং গড় বেতন ৬৬ হাজার ডলার।
সূচক স্কেলের একেবারে তলানিতে রয়েছে দক্ষিণ সুদান। যেখানে লোকেদের আয়ু ৫৫, গড়ে স্কুলে মাত্র সাড়ে ৫ বছর ব্যয় করে এবং বছরে গড় উপার্জন ৭৬৮ ডলার।
সূচকে অন্তর্ভুক্ত ১৯১টি দেশের অধিকাংশের বিশেষ করে আয়ুষ্কাল কমিয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ২০১৯ সাল থেকে জন্মের সময় আয়ুষ্কাল দুই বছরের বেশি কমে গেছে। অন্যান্য দেশে গড় আয়ু আরও অনেক কমেছে।
সূচক প্রবর্তনের পর থেকে কয়েক বছর ধরে, অনেক দেশ সংকটের মুখোমুখি হয়েছে এবং অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। কিন্তু বৈশ্বিক প্রবণতা ধারাবাহিকভাবে সামনের দিকে ধাবিত। গত বছর প্রথমবারের মতো সূচকটি সামগ্রিকভাবে হ্রাস পেয়েছিল এবং এই বছরের ফলাফল সেই নিম্নগামী প্রবণতাকে দৃঢ় করেছে।
এই বছরের সূচকটি ২০২১ সালের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অ্যাচিম স্টেইনার নামের প্রতিবেদনের একজন লেখক বলেছেন, ২০২২ সালের জন্য ফলাফল আরও ভয়াবহ হবে। ৮০ টিরও বেশি দেশ তাদের জাতীয় ঋণ পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আশিটি দেশ এই ধরনের সংকটের মুখোমুখি হওয়া থেকে এক ধাপ এগিয়ে থাকা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা গভীর প্রতিবন্ধকতা দেখছি সামনে, যার চূড়ান্ত পরিস্থিতি কয়েক বছর ধরে চলবে।’
কোভিড-১৯ শিক্ষা, স্বাস্থ্য ও উপার্জন এই তিনটির ওপরই আঘাত হেনেছে, আর এর পরিপ্রেক্ষিতেই উন্নয়নের গতি পরিবর্তিত হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অবৈধভাবে অবস্থান করছিলেন—এমন অভিযোগ এনে ৬০০ জনকে তথাকথিত ‘বাংলাদেশি’ হিসেবে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে আবার ১৫০ জনকে গতকাল সোমবার পশ্চিমবঙ্গে আনা হয়েছে।
১২ মিনিট আগে
রোমানিয়ার জলসীমার বাইরে কৃষ্ণসাগরে তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ড্রোন হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিকসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দিল্লির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে ঘিরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও প্রদেশটির মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। চলমান তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে কেপি সরকার সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগে
পাকিস্তানে আগামী ৮ অক্টোবর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পার্টি বা পিটিআইয়ের বড় সমাবেশের ঘোষণার পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির ‘টি-২০ ম্যাচ’ শুরুর বার্তা এবং সরকারের সঙ্গে দুই দফা আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে...
২ ঘণ্টা আগে