শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদ্দীন তাঁদের গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনিচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে চলছে লোকেশন দেখার কাজও।
কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে থাকবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ও কস্টিউম ডিরেক্টর চিত্রলেখা গুহ। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। সিনেমাটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস। সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে