
জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।
আজ রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আগামী নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কারও জন্যই সহজ হবে না। যেনতেন নির্বাচন করে কেউ আর পার পাবে না। আমরা ৩০০ আসনে নির্বাচন করতেই প্রস্তুতি নিচ্ছি। ত্রিমুখী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে।’
জাপা মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। এই সুযোগে জাতীয় পার্টির নেতা-কর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের দাওয়াত পৌঁছে দেবে।’
মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে। যারা পরাজিত হবে, তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস এম মান্নান প্রমুখ।

তাঁদের কমিটির সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন ও রাজপথে কার্যকর ভূমিকা রাখা। ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত ‘মব’ মোকাবিলা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিক বুলিং উপেক্ষা করে সংগঠনের নেতৃত্ব দেওয়া...
৬ ঘণ্টা আগে
রমনা পার্কের বিপরীতে হেয়ার রোডের ৩৫ নম্বর বাড়ি। সাদা রঙের দোতলা বাড়িটিতে থাকেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে বাড়িটিতে বেড়েছে স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের আনাগোনা।
৭ ঘণ্টা আগে
সরকারি দল বিএনপির নেতা-কর্মীর দ্বারা দেশব্যাপী ইউএনওসহ (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হেনস্তা এবং দায়িত্ব পালনে বাধাদানের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সাম্প্রতিক সময়ে ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে বিএনপির...
৭ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট, আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান...
৮ ঘণ্টা আগে