গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো থাকলেও তার মরদেহ বনের ভেতর মাটিতে পড়ে ছিল। পুলিশ বলছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আজ রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়ন বেতঝুড়ি গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নারী সাফিয়া খাতুন (৪০) উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের মো. সাইদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী কয়েক বছর ধরে সৌদি আরবে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, নিহতের শ্বশুরবাড়ির পাশে জঙ্গলের ভেতর নারীর মরদেহ দেখতে পায় এক নারী। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহটির গলায় ওড়না প্যাঁচানো থাকলেও গাছে ঝুলে ছিল না। মাটিতে পড়ে ছিল।
শ্রীপুর পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নারীর গলায় একটি ওড়না প্যাঁচানো থাকলেও, মরদেহ মাটির নিচে হওয়া অবস্থায় পড়ে ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
৫ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
৫ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৬ ঘণ্টা আগে