Ajker Patrika

দিনভর কর্মক্ষম থাকতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৩
দিনভর কর্মক্ষম থাকতে

একটুতেই ঝিমুনি ধরে যাচ্ছে। অফিসের চেয়ারে বসে হাই তুলতে তুলতেই হয়তো ভাবছেন, একটু যদি গড়িয়ে নেওয়া যেত! শরীর চাঙা ও কর্মক্ষম রাখতে কিছু উপায় মেনে চলতে পারেন।

  • অফিসের মোটামুটি কাছেই যদি বাসা হয় তাহলে হেঁটে কর্মস্থলে যান। ২০ মিনিট থেকে আধা ঘণ্টার পথ যদি নিয়মিত হাঁটেন, তাহলে শরীর অনেকটাই ঝরঝরে থাকবে। এ ছাড়া বাইসাইকেল চালালেও উপকার পাবেন।
  • শারীরিক অবসাদ কাটিয়ে কর্মোদ্দীপনা ফিরে পেতে পার্কে কিছুক্ষণ দৌড়াতে পারেন রোজ।
  • শরীরের ওজন প্রয়োজনের তুলনায় বেড়ে গেলে কাজে অনীহা দেখা দিতে পারে। ব্যায়াম করার সময় না পেলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। ক্যালরি পোড়াতে এর কোনো জুড়ি নেই।
  • সারাক্ষণ চেয়ারে বসে কাজ করাও স্বাস্থ্যের জন্য ইতিবাচক নয়। এক ঘণ্টা পরপর চেয়ার থেকে উঠে হাঁটাহাঁটি করুন। ছোট্ট এই অভ্যাস আপনাকে হাঁটু, গোড়ালি ও জয়েন্টে ব্যথা থেকে মুক্তি দিতে পারে।
  • সারা দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রয়োজনের তুলনায় কম পানি পান করলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। তখন ক্লান্ত লাগে।  

সূত্র: এভরিডে হেলথ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিজয়ের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত স্ত্রী-সন্তানেরা, অভিনেত্রী তৃষাকে নিয়ে জল্পনা

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

চট্টগ্রামে পীরের দরবারের দৃশ্যকে ভারতে মসজিদে নামাজে ব্যাঘাত সৃষ্টি দাবিতে প্রচার

কন্যাসন্তানের মা হওয়ায় ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে ইরানের অভিনন্দন, স্মরণ করাল সেই স্কুলছাত্রীদের কথা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত