আফগানিস্তানের হেরাতের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে এক প্রভাবশালী ধর্মীয় নেতাও রয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৩ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের অন্যতম বৃহত্তম মসজিদ গাজারগাহ মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত ওই প্রভাবশালী ধর্মীয় নেতার নাম মুজিবুল রহমান আনসারি।
এএফপি এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৮ এবং আহতের সংখ্যা ২৩ জানালেও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে বলেছে, এই বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২০০ জন। শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণ হয়।
হেরাতের গভর্নর হামিদুল্লাহ মুতাওয়াক্কিল বলেছেন, ‘এ ঘটনায় ১৮ জন শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ২৩ জন।’ ঘটনার পরপরই তালেবান সৈনিকেরা ঘটনাস্থলের চারপাশের রাস্তা আটকে দিয়ে উদ্ধার তৎপরতা এবং তল্লাশি শুরু করে।
এদিকে বিস্ফোরণে নিহত মুজিবুর রহমান আনসারি বিগত দুই দশকজুড়েই পশ্চিমা সমর্থিত আফগান সরকারগুলোর কড়া সমালোচক ছিলেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আনসারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

ইরান ইস্যু নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্ৎজের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধের জের ধরে জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখনই পেন্টাগনের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
৩৬ মিনিট আগে
সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
১২ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বিষয়ে নিজের মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।’ তবে ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলো তাঁর পছন্দ হয়নি বা কোন জায়গাটিতে তিনি আপত্তি জানিয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।
১২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওটি সান ফ্রান্সিসকোর টেন্ডারলয়েন এলাকার সেভেনথ এবং মার্কেট স্ট্রিটে ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাদকের প্রভাবে মানুষজন নোংরা অবস্থায় অদ্ভুত সব ভঙ্গিতে হিমশীতল হয়ে পড়ে আছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়।
১২ ঘণ্টা আগে